
পটুয়াখালীর বাউফল উপজেলায় পছন্দের ছেলেকে বিয়ের অনড় সিদ্ধান্ত নেওয়ায় উর্মী আক্তার (১৬) নামে এক কিশোরীকে শ্বাসরোধে হত্যা করেছে তারই মা। পরিবারের সদস্যদের সহযোগিতায় সংগঠিত এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন নিহতের মা, বাবা ও দুলাভাই।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি আদায়ের পর বুধবার সকালে আদালতের মাধ্যমে তিনজনকে কারাগারে পাঠানো হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম।
নিহত উর্মী আক্তার উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাতে উর্মীর পরিবার একটি নিখোঁজ নাটক সাজায়। বলা হয়, রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি উর্মী। দীর্ঘ সময়েও ফিরে না আসায় শুরু হয় খোঁজাখুঁজি।
৩০ ঘণ্টা পর ২৩ আগস্ট (শনিবার) সকাল ৮টার দিকে কুম্ভখালী খালে ভেসে থাকা উর্মীর মরদেহ উদ্ধার করা হয়।
প্রথমে নিহতের বাবা নজরুল ইসলাম বয়াতি নিজেই থানায় একটিজ লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজের ঘটনায়। তবে তদন্তে পুলিশের সন্দেহ ঘনীভূত হয় পরিবারের সদস্যদের ঘিরে।
অবশেষে মঙ্গলবার রাতে নিহতের মা আমেনা বেগম, বাবা নজরুল ইসলাম ও দুলাভাই কামাল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করেন।
তদন্তে জানা যায়, মেয়েকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না পরিবারের সদস্যরা। এ নিয়ে সেদিন রাতে উর্মীর সঙ্গে তর্কাতর্কি হয়। একপর্যায়ে রাগান্বিত হয়ে মা আমেনা বেগম উর্মীর গলা চেপে ধরেন এবং দুলাভাই কামাল হোসেন তার হাত ধরে রাখেন।
মুহূর্তেই নিথর হয়ে যায় উর্মীর দেহ। পরে তার মরদেহ পাশের খালে ফেলে দিয়ে নিখোঁজের নাটক সাজানো হয়।
পুলিশের বক্তব্য
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন,
> “ঘটনার শুরু থেকেই নিহতের মা, বাবা ও দুলাভাই আমাদের সন্দেহের তালিকায় ছিলেন। জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছেন। এখন তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
সমাজে দৃষ্টান্ত স্থাপনঃ
একজন কিশোরীর নিজের জীবনসঙ্গী বাছাইয়ের স্বাধীনতা চাওয়ায় এমন মর্মান্তিক পরিণতি সমাজের জন্য বড় ধরনের অশনিসঙ্কেত। বিশেষ করে নারী অধিকার, পারিবারিক সহনশীলতা ও নৈতিক শিক্ষার অভাব যে কী ভয়াবহ রূপ নিতে পারে, এই হত্যাকাণ্ড তার নির্মম উদাহরণ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672