
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
আমতলীতে সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসানের বিদায় অনুষ্ঠান পালিত হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
বরগুনার আমতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব তারেক হাসান বদলীজনিত কারণে বিদায় নিচ্ছেন।

বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রোকনুজ্জামান খান, বরগুনার নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার, উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিএনপি জামাত ইসলামী আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় অতিথিরা আমতলীতে এক বছর পাঁচ মাসের কর্মজীবনে ভূমি অফিসের বিদায়ী জনাব তারেক হাসানের যোগ্যতা কর্মদক্ষতা সততা ও জনসেবায় আন্তরিকতার কথা তুলে ধরেন। তার নেতৃত্বে ভূমি অফিসের সেবার মান সঠিক ভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, জনাব তারেক হাসান ভূমি অফিসের জনগণের সেবার মান,অবৈধ দখল ব্যবস্থা ও দুর্নীতিরোধে সততা নিষ্ঠার সহিত আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করেছেন।
তাঁর সহজ-সরল ও কর্মপ্রাণ ব্যবহার আমতলীর মানুষের হৃদয় কেড়েছে,তিনি উপজেলার মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান বলেন আমি অল্প কিছুদিন জনাব তারেক হাসান কে পেয়েছি, ভূমি অফিসের সেবার মান উন্নয়ন দূর্নীতি হয়রানি রোধ তার সততা ও কর্মদক্ষতা সত্যিই প্রশংসার দাবি রাখে।
অবসানকালে সহকারী কমিশনার (ভূমি) জনাব তারেক হাসান অশ্রুসিক্ত কন্ঠে বলেন, আমতলীর মানুষ স্বজন প্রিয়, আমার সকল কাজে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন,আমতলী উপজেলা দক্ষিণাঞ্চলের একটি প্রান্তিক অঞ্চল। এখানে অসহায় সাধারণ খেটে খাওয়া দিন মজুর মানুষের সংখ্যায় বেশি, আমি চেষ্টা করেছি ভূমি অফিসে এসে কেও যেনো হয়রানি ও ভোগান্তির শিকার না হয়,আমার অনেক কাজে সাংবাদিক ভাইদের সহযোগিতা পেয়েছি,উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সকলের দুআ কামনা করেন।