
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল)
বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি , রাঙ্গামাটি ।
আজ বৃহস্পতিবার (২৮শে আগস্ট) ২০২৫খ্রি: তারিখে সকাল ১১:০০ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলাধীন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন অফিস কক্ষে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২নং কেংড়াছড়ি ইউনিয়ন ইউপি চেয়ারম্যান বাবু রামাচরণ(রাসেল)মার্মা।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সচিব, ইউপি সদস্য, ইউপি মহিলা সদস্য, ইউনিয়ন পরিষদের চকিদার ও দফাদার অংশ নেন।
এ সময় ইউপি চেয়ারম্যান বলেন সভার মূল উদ্দেশ্য হলো ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এ সময় সামাজিক বিষয় এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও পরিকল্পনা করা হয়। এই সভায় ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।