
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ আগস্ট (শুক্রবার) রাতে পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পৌর এলাকার কড়ইতলায় নাম স্থানে এ প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মোঃ মাইনুল ইসলাম। ঘাটাইল সরকারী জি.বি.জি কলেজের সাবেক জিএস.এস. এম. সাইফুল ইসলাম লালের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন ধলা,পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সোয়েব। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাসানুজ্জামান তরুণ।