
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজ।
শনিবার ৩০আগস্ট দিনব্যাপী আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।
মহিলা দলের নেত্রী আমতলীতে পৌছালে প্রথমে ফেরীঘাট থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে উপজেলা ও পৌর বিএনপর নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল হোসেন খাঁন,উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা,আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বাশার মিয়া, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম আল আমিন, জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুর রহমান রতন, বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সানাউল্লাহ সানী, সাবেক সহ- সভাপতি কামরুজ্জামান রাজ্জাক, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন মৃধা, আমতলী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি মীরা খান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মত বিনিময় শেষে আমতলীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী আসমা আজিজ। এসময় উপজেলার আপামর জন মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। আসমা আজিজ বলেন, নেতাকর্মীদের দুঃসময়ে যেভাবে পাশে থেকে দেখে-শুনে রেখেছি, সেইভাবে বরগুনা -১ আসনের সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে বরগুনা-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক। তাই দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি বরগুনা-১ আসনে নির্বাচিত হয়ে দলকে বরগুনা সদর, আমতলী ও তালতলী আসনটি উপহার দিতে চাই। দল যদি আনকে মনোনয়ন নাও দেয়, তাহলে যাকে মনোনয়ন দিবে দলের স্বার্থে তার পক্ষে কাজ করে যাব।