
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল)
বিলাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি।
গত ২৬ আগষ্ট ভোরে বিলাইছড়ি সেনাবাহিনীর ৩২ বীর জোন সদর হতে ২টি টিমে ১৪০ জন সেনা অফিসার ও ফোর্স সহ জুরাছড়ি থানা এলাকায় আসে। পরে অভিযান টিম জুরাছড়ির রনজিত টিলা সহ বিভিন্ন স্থানে ২৯ আগষ্ট বিকাল পর্যন্ত বিশেষ অভিযান পরিচালিত করে ১৬টি বন্দুক উদ্ধার করেছে। এ বিষয়ে বিলাইছড়ি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।