
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৩০ আগস্ট) বিকেলে কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম হাসান গাজী (২৫) তিনি কেশবপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের হালিম গাজীর ছেলে এবং স্থানীয়ভাবে “চায়না হাসান” নামে পরিচিত।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল হাসানের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তার পরনের প্যান্টের পকেট থেকে ১০৬ পিস গোলাপি রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, এ ঘটনায় হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।