
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষকগণ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগণদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, একাডেমিক সুপার ভাইজার ইরা গোস্বামী, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলী মিঞা, লস্কারদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান চৌধুরী মুন্নু, কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান, পোড়াদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, কোদালিয়া আলীম মাদ্রাসার সুপার মাসুদুর রহমান ও বিভিন্ন মসজিদের ইমাম- মুয়াজ্জিনগণ প্রমুখ।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে টাইফয়েডের কুফল – সুফল নিয়ে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, টাইফয়েড একটি মারাত্মক ভয়ানক রোগের নাম, এরও ঔষধ আছে। তবে এ রোগ হতে নিরাপদে থাকতে হলে সতর্ক্যের বিকল্প নেই। তাই সবাইকে প্রতিরোধ করতে হবে এ রোগ থেকে রক্ষা পেতে হলে।