
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘ প্রায় ১৫ বছর পর বিএনপির নিজস্ব দলীয় অফিস নির্মাণের কাজ শুরু হয়েছে।এই অফিস নির্মাণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মোহাম্মদ ফিরোজ।
২০০১ থেকে ২০০৬ সালে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের সময় বাউফল শহরে বিএনপির একটি দলীয় কার্যালয় ছিল। তবে বহু আগেই তা বিলুপ্ত হয়ে যায়। এরপর দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বাউফল বিএনপির কোনো স্থায়ী দলীয় অফিস ছিল না।ফলে নেতাকর্মীরা রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় পড়তেন নানা বিভ্রান্তি ও সমস্যায়।
অবশেষে কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মনির ভাইয়ের সহযোগিতা, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা এবং সদস্য সচিব আপেল মোহাম্মদ ফিরোজের প্রচেষ্টায় শুরু হলো এই অফিস নির্মাণ।অফিসটি নির্মিত হচ্ছে বাউফল পাবলিক মার্টের কর্নারে, নতুন পাঠাগারের সামনে।
রবিবার দুপুর ১টায় সময় ই টেন টাইম টিভিকে একান্ত সাক্ষাৎকার বলেন, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মোহাম্মদ ফিরোজ বলেন,
“বাউফল উপজেলা বিএনপি এতদিন তিন ভাগে বিভক্ত ছিল। তাই আমরা একটি নিরপেক্ষ ও সবার জন্য উন্মুক্ত অফিস করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে আর কারও ব্যক্তিগত বাসায় গিয়ে রাজনৈতিক কার্যক্রম চালাতে না হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসতে পারবেন।
বাউফল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলী বলেন,“১৫ বছর ধরে বাউফলে কোনো অফিস ছিল না। এখন দলীয় অফিস হলে আমরা উপকৃত হব। এখানে নেতাকর্মীরা এসে একসাথে কাজ করতে পারবে।”এই অফিস উদ্বোধনের মধ্য দিয়ে বাউফল বিএনপির রাজনীতিতে আসবে নতুন গতি। ছোটখাটো মিটিং, রাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক কার্যক্রম হবে অফিস থেকেই।
বাউফল বিএনপির নেতাদের বিশ্বাস, নিরপেক্ষ এই অফিস উদ্বোধনের মাধ্যমে দল আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে, আর নতুন ধারায় এগিয়ে যাবে বিএনপির রাজনীতি।