
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
পাতাকাটা নুরুল হক মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার ৩১শে আগস্ট বেলা ১১ ঘটিকায় ০৫ নং চাওড়া ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে উক্ত বিদ্যালয়ে জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল গফফার হাওলাদার এর সভাপতিত্বে চাওড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ জুয়েল আজাদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ শফিউল বাসার লালন নবগঠিত এডহক কমিটির সভাপতি-পাতাকাটা নুরুল হক মাধ্যমিক বিদ্যালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জহুরুল ইসলাম মামুন ভারপ্রাপ্ত আহ্বায়ক আমতলী উপজেলা বিএনপি,মো: কবির উদ্দিন ফকির আহবায়ক আমতলী পৌর বিএনপি,মো: মকবুল আহমেদ খান যুগ্ম আহ্বায়ক আমতলী উপজেলা বিএনপি,মো: তুহিন মেধা সদস্য সচিব আমতলী উপজেলা বিএনপি,মো:জালাল আহমেদ খান সদস্য সচিব আমতলী পৌর বিএনপি,মো: মহিউদ্দিন স্বপন যুগ্ম আহবায়ক উপজেলা বিএনপি,মো: হামিম খান সাবেক সভাপতি চাওড়া ইউনিয়ন বিএনপি,মো: রেজাউল ইসলাম পান্না আহবায়ক চাওড়া ইউনিয়ন বিএনপি, মো: হায়াতুজজামান মিরাজ সভাপতি আমতলী রিপোর্টাস ইউনিট, মো: মইনউদ্দিন মামুন সিনিয়র যুগ্ন আহবায়ক আমতলী উপজেলা যুবদল,মো: মেহেদী জামান রাকিব যুগ্ম আহ্বায়ক আমতলী উপজেলা যুবদল,মো:শোয়েব ইসলাম হেলাল আহবায়ক আমতলী উপজেলা ছাত্রদল,মো: এনামুল হক সোহাগ আহবায়ক আমতলী পৌর ছাত্রদল, মো: আখতারুল ইসলাম বাচ্চু সদস্য সচিব ৫ নং চাওড়া ইউনিয়ন যুবদল সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।
প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক রাজনীতিবিদ অত্র বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির সভাপতি শফিউল বাসার লালন সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে সহ তার কমিটির শিক্ষক সদস্য মো: খায়রুল ইসলাম,মো: নাজমুল ইসলাম তনু,সদস্য সচিব প্রধান শিক্ষক সহ বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ ও সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়ায় শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তব্যে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
যানা যায় গত ৮ ই জুলাই ২০২৫ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল চেয়ারম্যানের নির্দেশে বিদ্যালয় পরিদর্শক রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষানুরাগী শফিউল বাসার লালন কে অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং সদস্য সচিব হিসেবে প্রধান শিক্ষক আব্দুল গফফার হাওলাদার মনোনীত হন।