
মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল)
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
আজ সোমবার (পহেলা সেপ্টেম্বর)২০২৫ইং তারিখে সকাল ১১:০০ টায় ১নং বিলাইছড়ি ইউনিয়নের ধুপ্যাচর যুবসংঘ ক্লাবে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ বৈষম্যহীন ও জবাবদিহি মুলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বিলাইছড়ি উপজেলার সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, বিশেষ অতিথি বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাব এর সভাপতি পুষ্প মোহন চাকমা এবং ১, ২ ও ৩নং ওয়ার্ড সদস্য রিতা চাকমা ও ৩০-৩৫জন নারী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন নারী শক্তি’ শুধু একটি স্লোগান নয়, এটি নারীর ক্ষমতায়ন, স্বাধীনতা, এবং আত্মবিশ্বাসের উদযাপন”। কাজী নজরুল ইসলামের মতে, “বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর”।
এ সময় ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। যা বাল্যবিবাহ ও সামাজিক বৈষম্যকে গুরুত্ব দেয়া হয়েছে।
এছাড়া সমাজ সেবার সেবাসমূহ এবং সাম্প্রতিক ডেঙ্গু টিকা গ্রহন ও নিবন্ধন বিষয়ে তথ্য শেয়ার করা হয়েছে।