
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) আজীবন সদস্য এবং বিশিষ্ট প্রকৌশলী এনামুল হক বিপনের পিতা আব্দুর রহিম হাওলাদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত রোববার (৩১ আগস্ট ২০২৫) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আব্দুর রহিম হাওলাদার বাউফল পৌর শহরের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন। কর্মজীবনে তিনি একজন সম্মানিত উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এক শোকবার্তায় তিনি বলেন, “জেডআরএফ’র সদস্য প্রকৌশলী এনামুল হক বিপনের পিতা আব্দুর রহিম হাওলাদারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”
এছাড়াও মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ।