
পঞ্চগড় প্রতিনিধিঃ
আজ সোমবার (১ লা সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এতে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু
,সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম,যুগ্ম আহবাযক এ্যাড: মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিএনপির সকল অংগ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম এসে শেষ হয়।