
মোঃসোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় আবারো অজ্ঞাত নামা যুবকের মরদেহ উদ্ধার।১ আগস্ট সোমবার সকাল ০৭:৪০ মিনিটের দিকে খুলনা বটিয়াঘাটা থানাধীন জলমা ইউনিয়নের তেতুলতলা গ্রামের সিএস নামক ভাংন ও রিয়া হ্যাচারির দক্ষিণ পাশে কাজীবাছা নদীর তীরে পাইলিং এর সাথে বেধে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয় জেলেরা।তাৎক্ষনিক ৯৯৯ এর ফোন পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনা স্থলে আসে এবং পরে খবর পেয়ে RAB 6, নৌ পুলিশ,ডিএসবি, ডিজিএফআই সহ প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন পর্যায় ক্রমে উপস্থিত হন।মর দেহটি অর্ধ গলিত থাকায় এখনো পর্যন্ত কোন পরিচয় সনাক্ত করা যায়নি।লাসটির দেহে প্রাথমিক ভাবে কোন ক্ষতের চিহ্ন দেখা যায় নি ।নৌ- পুলিশের এস আই জমির হোসেন বলেন,লাসটির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। লাসটি ময়না তদন্তের জন্য খলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হবে।”এর একদিন আগে সাংবাদিক বুলু’র লাস,কিছু দিন আগে তেতুলতলা দশগেট এলাকা থেকে গলা কাটা এক যুবকের লাস,এর আগে মাথা বিহিন মহিলার লাস উদ্ধার হয়। সুধু সাংবাদিক ছাড়া কারো লাসের পরিচয় এখনো পাওয়া যায়নি।এতে বটিয়াঘাটা সহ খুলনার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।খুলনা কাস্টমগার্ড নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আবুল খায়ের সন্ধা ৭ টার দিকে জানান,লাসটির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি, লাসটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে।