
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ মো. মুছা (৪১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সিরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. মুছা দাশপাড়া ইউনিয়নের খাজুরবাড়ীয়া গ্রামের মো. আনিচুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বাউফল থানা পুলিশ। অভিযানের সময় মুছার পান-সুপারির ক্যাস বাক্সে তল্লাশি চালিয়ে ১০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন,
“আটক যুবক পান-সুপারির ব্যবসার পাশাপাশি গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।”