
রাজশাহী মোহনপুর উপজেলায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোহনপুর উপজেলায় আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর, বিকেলে মোহনপুর উপজেলা চত্বরে, বিএনপি অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপি পদপ্রার্থী শফিকুল হক মিলন । সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ।
বক্তারা বলেন, “বিএনপি গণমানুষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শে দল গঠন করেছিলেন, সেই পথেই দল এগিয়ে যাচ্ছে। ৪৭ বছরে নানা বাধা অতিক্রম করেও বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে টিকে আছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা শাহারিয়ার সাজ্জাদ, ছাত্রদল নেতা, মাহমুদুল হাসান রুবেল, ধূরইল, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। ঘাসি গ্রাম ইউনিয়ন সভাপতি আব্দুল মালেক সাধারণ সম্পাদক আছির উদ্দিন কেশর হাট পৌরসভা সাবেক মেয়র আলো উদ্দিন আলো ধুরইল ইউনিয়ন সাধারণ সম্পাদক মুকলেস, ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হিমু সভাপতি শাহরিয়ার আহ্বায়ক উজ্জ্বল হোসেন সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক আরো উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা ও ইউনিয়ন বিএনপির অসংখ্য নেতা-কর্মী প্রমুখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672