
পাবনা জেলার ফরিদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা আহত হন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও তার মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানাকে (২৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়িতে যাচ্ছিলেন। পথে ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেনল চিকিৎসক।
ওসি আরও জানান, খবর পেয়ে মা-মেয়ের মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672