
আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর, দুপুর ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট হতে আরএমপি’তে যোগদানকৃত কনস্টেবলদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় তিনি পেশাগত যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’তে যোগদানকৃত পুলিশ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, “পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালনের শর্ত হলো শৃঙ্খলা ও সততা বজায় রেখে জনগণের সেবা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা। আইনি সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন আমাদের মূল লক্ষ্য। এ জন্য মানবিকতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা দিয়ে কর্তব্য পালন করতে হবে।
তিনি আরও বলেন, “সর্বদা ড্রেস রুলস মেনে চলতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। পুলিশ সদস্য হিসেবে কোন কাজ করা যাবে, আর কোন কাজ করা যাবে না সে বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। পাশাপাশি আরএমপির আইন ও বিভিন্ন বিধি-বিধান নিয়মিত অধ্যয়ন করে তা দায়িত্ব পালনে প্রয়োগ করতে হবে।”
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও যোগদানকৃত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672