
কামরুজ্জামান সোয়েব, টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের খাগড়াটা মধ্যপাড়া জামে মসজিদের মাইক সেট ও সোলার সিস্টেমের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) গভীর রাতে এ ঘটনা ঘটে।
মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান জানায় এশার নামাজ আদায় করে তিনি সহ মুসল্লীরা বাড়ি চলে যায়। মংগলবার ফজর ওয়াক্তের সময় এসে দেখেন মসজিদের তালা ভেঙে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে।
বিষয়টি সামাজিক ভাবে গ্রামের মানুষকে হতাশা করেছে বলে জানায় নাসির উদ্দিন নামে এক গ্রামবাসী।