
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে আবুজর মোল্লা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
আবুজর মোল্লা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামে বাসিন্দা ও নগরকান্দা সদর বাজারের ব্যাবসায়ী যুবায়ের মোল্লার ছেলে।
আবুজার মোল্যা কাছিমুল উলুম মাদ্রাসার কেজি শ্রেণীর ছাত্র ছিলো। সে গতকাল পরীক্ষা দিয়ে বাড়ীতে ফিরে যায়। তারপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। প্রতিবেশিদের ধারণা অন্য খেলার সাথীদের সাথে খেলা করতে গিয়েই বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে যায়।
আবুজর মোল্লাকে বাড়ীতে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজখবর নেওয়ার পর দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের পুকুরের পানি থেকে আবুজর মোল্লাকে উদ্ধার করা হয়। শিশুটিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক আবুজর মোল্লাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।