
ফরিদপুরের নগরকান্দায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ- সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, ঢাকা উত্তর যুবলের যুগ্ন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, যুগ্ন সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জাজরিছ মাতুব্বর, বদিউজ্জামাল তারা, জেলা যুব দলের যুগ্ন- সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, মিরান হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, উপজেলা ছাত্র দলের সভাপতি আলী আকবর শরীফ, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন - আহ্বায়ক জামাল হোসেন, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ জেলা, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাবেক সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ভালোবাসার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে সফল নেতৃত্বে রয়েছেন রাজনৈতিক আইকন, বলিষ্ঠ নেতৃত্ব তারেক রহমান, তিনিই আগামী নির্বাচনে রাষ্ট্রনায়ক হবেন ইনশাআল্লাহ। তার নেতৃত্বেই দল আজ লক্ষে পৌঁছাচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের আজকে মাত্র একটিই প্রতিজ্ঞা সেটা হলো তরুনদের নিয়ে ফ্যাসিবাদী বিরোধী অন্য শরীক দল মিলে নতুন বাংলাদেশ গড়া।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672