
মোঃসোহরাব হোসেন মুন্সী, নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা বটিয়াঘাটায় ০৩/০৯/২৯২৫ তারিখ রোজ বুধবার সকাল সাড়ে ১০ টায় বটিয়াঘাটায় মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে বটিয়াঘাটা উপজেলায় বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়।

উপজেলার মোট ২৫টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয় ও খুলনা সিটি কর্পোরেশনের ১১ টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে সর্বমোট ৬৭৮ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের সম্মানিত পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা মৎস্য কর্মকর্তা খুলনা জনাব মোঃ বদরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব হোসনে আরা তান্নি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান,উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দ,বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সুধী সমাজ।