
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইলঃ
আজ নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার পৌর এলাকার হাই স্কুল খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল রঙ্গিন ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতীক এবং জাতীয় ও দলীয় পতাকা। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে,সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ স্থলে এসে জড়ো হয়।ঘাটািইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল হক সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।এ সময় বর্ণাঢ্য র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম,পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সফল পৌর মেয়র মনজুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ শামীম মিয়া,জিবি জি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জি এস সাইফুল ইসলাম লাল মিয়া, উপজেলা বি এন পির সাবেক সহ সভাপতি কাজী বারী স্যার, পৌর বি এন পির সাবেক যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সোয়েব, পৌর যুবদলের সাবেক সভাপতি, কাউন্সিলর শহিদুল ইসলাম,উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান তরুণ,উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ র্যালিতে আরো উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জনতা দল, কৃষক দল, জিয়া মঞ্চ, মৎস্যজীবী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ঘাটাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে লুৎফর রহমান খান আজাদ বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি বাংলাদেশী মানুষদের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। দলটি বাংলাদেশী ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ।
‘জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ-কষ্ট লাঘব করাসহ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।’
পিআর পদ্ধতি সংবিধানে নেই। দেশের জনগণ এটা বুঝে না।গতানুগতিক পদ্ধতিতে আমরা নির্বাচন চাই।তিনি এ উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং ঘাটাইল বাসীকে তার সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানান।