
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি পৃথকভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময় আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নেতাকর্মীরা দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
প্রথম র্যালিটি বিকেল সাড়ে চারটায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নেতৃত্বে হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়।
এরপর বিকেল সাড়ে পাঁচটায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে দ্বিতীয় র্যালিটি বাউফল সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবশেষে সন্ধ্যা ৬টার দিকে বিএনপির সাবেক সংসদ সদস্য মো. শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে তার নিজ বাসভবন ও দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগের দিন (২ সেপ্টেম্বর) রাতে ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের উদ্যোগে এক বর্ণিল আতশবাজির আয়োজন করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।