
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমতলী উপজেলা বিএনপির উদ্যোগে উৎসবমুখর আয়োজনে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে দিবসটি বুধবার উদযাপিত হয়। কর্মসুচীর মধ্য ছিল বর্নাঢ্য আনন্দ র্যালী ও পথসভা।

বুধবার ৩রা সেপ্টেম্বর বেলা ১১ টায় আমতলী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি মহিলাদল যুবদল ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বর্নাঢ্য আনন্দ র্যালী বের করে।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে র্যালীটি আমতলী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাকিব প্লাজার সামনে শেষ হয়।

পরে ওই স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নাশির উদ্দিন তালুকদার, কামরুজ্জামান হিরু মৃধা, মকবুল আহম্মেদ খাঁন, তরিকুল ইসলাম টারজান, তোফাজ্জেল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব জালাল খাঁন, আবুল বাশার, বিএনপি নেতা মশিউর রহমান, কাউন্সিলর সামসুল হক চৌকিদার, মাহবুব আলম রিপন ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শফিউল বাসার লালন, ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান প্রমুখ।
বক্তব্যে উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সব সময় আন্দোলন করে এসেছে। আগামী দিনেও সকলকে ঐক্যবদ্ধ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে হবে।