
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলা পুলিশ আয়োজিত বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় বিদায়ী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল সহ উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিট ইনচার্জ ও থানার প্রতিনিধিগণ।
“বরগুনা জেলা পুলিশ সর্বদা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করে” — এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এ বিদায় সংবর্ধনায় বক্তারা বিদায়ী পুলিশ সুপারের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।