
গত ৪/৯/২৫ ইং (বৃহস্পতি বার) টাংগাইলের ঘাটাইল উপজেলায় দেওপাড়া বিটের শোলাকি পাড়ায় অবৈধভাবে পরিচালিত করাত কল উচ্ছেদ করা হয়।উচ্ছেদ অভিযানের নেতৃত্বে ছিলেন মোঃ জাহিদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঘাটাইল ।


সার্বিক সহোযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ধলাপাড়া রেঞ্জের সকল স্টাফ বৃন্দ।
এসময় করাত কল বিধিমালা -২০১২ এর বিধি ৩(১) এবং ৭এর( ১ক) লঙ্ঘন করিয়া পরিচালিত অবৈধ করাত কল উচ্ছেদ করা হয় এবং করাত কল বিধিমালা- ২০১২ এর বিধি ১২ - দন্ড অনুযায়ী সর্বোচ্চ ১০০০০/ টাকা করে প্রতিটি করাত কল মালিককে জরিমান করা হয়।
জব্দকৃত সরঞ্জামাদি Forest Act, 1927 এর Chapter IX অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672