
কামরুজ্জামান সোয়েব, ঘাটাইল, টাংগাইলঃ
ভিপি নুরুল হক নুর সহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতা কর্মীর ওপর হামলাকারীদের বিচার ও জাতীয় পার্টি সহ ১৪ দল নিষিদ্ধের দাবীতে ঘাটাইলে বাংলাদেশ ছাত্র ও গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার বিকেল সারে ৫টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের মেইন রোড হয়ে উপজেলা গেইটে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সন্ধ্যা ৬ টায় কলেজ মাড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য অবিলম্বে জাতীয় পার্টি নিষিদ্ধ করে গেজেট প্রকাশ করার দাবি জানায় নতুবা অবিলম্বে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিবে গণ অধিকার পরিষদ। বক্তারা আরো বলেন এই জাতীয় পার্ট
সৈরাচার হাসিনা সরকার কে প্রতিষ্ঠিত করেছিলো।
সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ যুগ্ম সাধারণ সম্পাদক সরকার সোহেল রানা, সমন্বয় রাকিবুল ইসলাম রাকিব , ঘাটাইল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি: রিপন মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন উজ্জ্বল, দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ প্রমূখ।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672