
বরগুনা প্রতিনিধি জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)পালিত হয়েছে। বাংলাদেশ জমইয়াতেহিযবুল্লাহ, যুবহিজবুল্লাহ, আইম্মায়ে হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহ আমতলী শাখার উদ্যেগে বেলা ১১ টায় একটি আনন্দ মিছিল বের হয় ।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাকিব প্লাজার সামনে নবী করিম (স.) এর জীবনির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জমইয়াতে হেজবুল্লাহ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইউসুফ আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা মো. আনিসুর রহমান, মাওলানা মো. হাবিবুল্লাহ, আলহাজ মাওলানা মো. রাশিদুল ইসলাম, মেনাজ উদ্দিন চৌকিদার, মাওলানা সফিকুল ইসলাম, মুফতি মাওলানা মো. ইমরান হোসেন, মাওলানা মো. মিজানুর রহমান।