
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে মায়ের সাথে অভিমান করে সানজিদা আক্তার (১০) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সানজিদা উত্তর মমিনপুর গ্রামের মৃত বাবুল আকনের মেয়ে। সে স্থানীয় তেতুলিয়া আশরাফুল উলুম নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, ওই দিন দুপুরে তার মা সানজিদা বেগম শ্রমিকদের জন্য ডিম রান্না করেন। জমিতে কাজ করা কৃষক-কৃষাণীদের ডিম দিয়ে খাবার দেওয়ার পর আর কোনো ডিম অবশিষ্ট ছিল না। পরে খাওয়ার সময় ডিম না পেয়ে সানজিদা অভিমান করে রান্নাঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান বলেন, “এসআই নিরস্ত্র মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672