
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
চোলাই মদ (বাংলা মদ) সহ আমতলীতে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
১০ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে পৌর শহরের ৪নং ওয়ার্ডের দূর্গা মন্দিরের পূর্ব পাশের এলাকা থেকে ৪ লিটার চোলাই মদ সহা আজিজ প্যাদা নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত মাদক কারবারি মো: আব্দুল আজিজ প্যাদা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত: সুরত আলী প্যাদার ছেলে।
আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন আমতলী থানার বিশেষ অভিযানে ৪ লিটার বাংলা চোলাই মদ সহ আজিজ প্যাদাকে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।