
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন কেজি গাঁ’জাসহ মো: আমিরুল মাদবর (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রে’ফ’তার করেছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আমতলী উপজেলার আঠারো গাছিয়া ও কুকুয়া ইউনিয়নের গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে গাজীপুর টু সাহেব বাড়ির সংযোগ সড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রে’ফ’তারকৃত আমিরুল মাদবর হলদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মো: মস্তফা মাদবরের ছেলে। বর্তমানে তিনি আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের গাজীপুর এলাকায় বসবাস করেন।
অভিযানে তার কাছ থেকে মোট তিন কেজি গাঁ’জা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। এ সময় তার কাছ থেকে মোট তিন কেজি গাঁ’জাসহ আমিরুলকে হাতেনাতে গ্রে’ফ’তার করা হয়। তার বিরুদ্ধে মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ আ’ই’নে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
পুলিশের এ সাফল্যেকে এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।