
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ॥
পটুয়াখালীর বাউফল উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাউফল পাবলিক মাঠ থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
ছাত্রদল নেতারা জানিয়েছেন, এখন থেকে প্রতি শুক্রবার পৌর শহরের বিভিন্ন এলাকায় টিমভিত্তিক পরিচ্ছন্নতার কাজ পরিচালিত হবে। সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলা, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, “আমরা শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, সামাজিক দায়িত্বও পালন করতে বিশ্বাস করি। ছাত্রদল সবসময় শিক্ষার্থী বান্ধব, সামাজিক উন্নয়ন ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করবে।”