
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে নেতৃত্ব উন্নয়ন, জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায়বিচার বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাউফল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে লোকমোর্চা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও কানাডার আর্থিক সহায়তায় এবং Gender Equality Transforms Climate Action (GETCA) প্রকল্পের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপজেলা সমন্বয়কারী মোসা: নিলুফা ইয়াসমিন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্ব বিকাশ ও নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।