
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় কয়েক গ্রামের জনগণের চলাচলের প্রায় তিন কিলোমিটার রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামের ডেইরি ফার্মের পাশে পূর্ণিমার মোড় (নতুন) রাস্তা নির্মাণে মাত্র দু চারজনের বাধা দেওয়ায় শত শত গ্রামবাসী তার বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
সরেজমিনে জানাগেছে বিলগোবিন্দপুর গ্রামের শতাধিক পরিবারের দৈনন্দিন চলাফেরা ও আশে পাশের কয়েক গ্রামের লোকজন যাতায়াতের জন্য এই রাস্তাটি খুবই প্রয়োজন। সরকারি ভাবে রাস্তাটি নির্মাণ না হওয়ায় ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল নিজের অর্থে এই রাস্তাটি তৈরী করার জন্য শুরু করেছে। কিন্তু একই গ্রামের বিশোয় মোল্যা ও তার ছেলে মোকসেদ মোল্যা ও মেছের মোল্যা এবং রাফেজা নামের এক মহিলা রাস্তা নির্মাণে বাধা দেয় ও বাঁশ দিয়ে রাস্তা আটকিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রোববার সকালে শত শত সাধারণ জনগণ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। বিক্ষোভকারীরা মেছের মোল্যা, মোকসেদ মোল্যা, বিশোয় মোল্যা ও রাফেজার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। তারা প্রশাসনের কাছে অনুরোধ জানান রাস্তাটি নির্মাণে সরকারী ভাবে সহযোগিতা করার।
মানব বন্ধনে অংশগ্রহণকারী দুলাল সরদার বলেন, আমাদের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল তার নিজের টাকা দিয়ে জনগণের জন্য এই রাস্তাটি নির্মাণ করেছে। কিন্ত উল্লেখিত ঐ কয়েক ব্যক্তি কেন যে বাঁধা হয়ে দাড়াচ্ছেন আমার জানা নাই। আমরা যে কোন ভাবেই এই রাস্তাটি চাই। তিনি বলেন কতিপয় দুই নামধারী সাংবাদিক এসে এলাকায় এই রাস্তা নির্মাণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ভিডিও প্রচার করায় এলাকা উত্তেজনা বিরাজ করছে।
শিখা বেগম বলেন, আমাদের জন্য এই রাস্তাটি খুবই প্রয়োজন, যারা এই রাস্তা তৈরীতে বাঁধা সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।
এই বিষয়ে বক্তব্যের জন্য মেছের মোল্যার বাড়ীতে কারো পাওয়া যায়নি।
ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল বলেন, আমি নিজের অর্থায়নে অনেকগুলো রাস্তা নির্মাণ করেছি। এবং এই রাস্তাটিও জনগণের জন্য আমি নিজের অর্থদিয়ে নির্মাণ করতেছি। কিন্ত মেছের, মোকসেদ, বিশোয় মোল্যা বাঁধা সৃষ্টি করতেছে। আমি জনগণের পক্ষে কাজ করার লক্ষে সরকারী উর্ধতন কতৃপক্ষে নিকট এর একটা প্রতিকার চাই।