
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা – কুয়াকাটা মহাসড়কে যৌথ বাহিনীর অংশগ্রহণে তল্লাশী অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দূরপাল্লাগামী বাস সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এসময় বিভিন্ন যানবাহনের সঠিকতা না থাকায় ট্রাফিক আইনে ৯টি মামলা দেয়া হয়। এছাড়া মহাসড়কে অবৈধ চলাচল করায় মাহিন্দ্রা সহ ৩ টি গাড়িকে আটক করা সহ অর্থ আদায় করা হয়।

আজ রবিবার ১৪ সেপ্টেম্বর ঢাকা কুয়াকাটা মহাসড়কের আমতলীর ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আমতলী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম। নৌবাহিনীর পক্ষে ছিলেন কন্টিনজেন্ট কমান্ডার লেঃ মোঃ সাব্বির ইসলাম (বিএন)।
অভিযানে ঢাকা – কুয়াকাটা রুটে চলাচলকারী শ্যামলী পরিবহনের রুট পারমিট ও গাড়ির ফিটনেস না থাকায় অর্থ জরিমানা করা হয়। মোটরসাইকেল চলাচলকারীদের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ট্রাফিক আইনের বিভিন্ন ধারায় মোট ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহয়তা করেন আমতলী থানার উপ পরিদর্শক আঃ জলিল, ট্রাফিক উপ পরিদর্শক মোঃ কামাল হোসেন ,সার্জেন্ট মো: সাহাবুদ্দিন সহ নৌবাহিনীর সদস্য ও আমতলী থানা পুলিশ সদস্যরা।
অভিযান পরিচালনা নিয়ে আমতলী সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ সাব্বির আহমেদ (বিএন), আমতলী থানা পুলিশ, ট্রাফিক বিভাগের সদস্যদের যৌথ অংশগ্রহণে এই অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে: সাব্বির বলেন অপরাধ দমন,সড়কে আইন শৃঙ্খলা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেছি। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।