
মহিবউল্লাহ কিরন বরগুনা জেলা প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশ এবং আমতলী উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তার যৌথ অভিযানে
অবৈধ ভাবে রাখা সার জব্দ করা হয়।
রবিবার ১৪সেপ্টেম্বর ২০২৫ বেলা ১২ ঘটিকায় ০৪নং হলদিয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডের উত্তর তক্তাবুনিয়া গ্রামের (১,২,৩নং) ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে ৬২ বাষট্টি বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার জব্দ করা হয়েছে।
জব্দকৃত সার মজনু চৌকিদার (৬০) পিতা: মৃত কালু চৌকিদারের বাড়ি এবং তার মুরগির খামার হতে ডিলারশিপ ছাড়া অবৈধ ভাবে মজুদ করা ৬২ বস্তা বিভিন্ন প্রকার সরকারি সার জব্দ করা হয়। জব্দকৃত সারের ভীতরে ইউরিয়া ৪১বস্তা,ডিএসপি ১৩বস্তা এমওপি ০৯বস্তা,যার বাজার মূল্য ৮০,২৫০ (আশি হাজার দুইশত পঞ্চাশ) টাকা।
পুলিশ আসার সংবাদ পেয়ে মজনু চৌকিদার ও তার স্ত্রী হেনা আক্তার বুলবুল (হলদিয়া ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মেম্বার) পালিয়ে যায়।
উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: জিয়াউর রহমান বলেন মজনু চৌকিদার বহুদিন যাবত দাদন শরীফের মাদ্রাসা সংলগ্ন তার মুদি দোকানে
অবৈধভাবে বিনা ডিলারশিপে সার মজুদ ও ব্যবসা করে আসতেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানা পুলিশের সহায়তায় এস আই কমলদে এর সাথে যৌথ সমন্বয় অভিযান পরিচালনা করে ৬২ বস্তা সার উদ্ধার করি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রাসেল বলেন মজনু চৌকিদার কে সরকারিভাবে সারের
ডিলারসীপ দেওয়া হয়নি, তিনি অবৈধভাবে সারের ব্যবসা করে আসতেছেন।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, জব্দকৃত ৬২ বস্তা সার আমতলী থানায় নিয়ে আসা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।