
মামুন মিয়া, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি এর উপজেলা ও পৌর কমিটি গঠনে এক অভিনব কৌশল অবলম্বন করে একাদিক প্রার্থীর মধ্যে সমন্বয় সাধনে এক নজির সৃষ্টি করেছেন ইন্জিনিয়ার ফাহিম চৌধুরী।
১৪ সেপ্টেম্বর ২৫ তারিখে নকলা নালিতাবাড়ী সংসদীয় আসনের জনগনের নন্দিত শ্রদ্ধাভাজন, সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর নকলাস্হ বাসভবন এবং নকলা উপজেলার বিএনপির প্রধান কার্যালয়ে প্রার্থী বাছাইয়ের এই পরীক্ষা সম্পন্ন করা হয়।

আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শেরপুর জেলার যুগ্ন আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর নেতৃত্বে নালিতাবাড়ী উপজেলার একাধিক প্রার্থীদের মধ্যে সমন্বয় সাধনের জন্য এক অভিনব পদ্ধতির আয়োজন করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মধ্যে কোন্দল এড়িয়ে একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিএনপি নেতাদের মধ্যে যেন কোন প্রকার দ্বেস কিংবা সহিংসতা না থাকে তার জন্য ফাহিম চৌধুরী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের লক্ষ্যে নেতাকর্মীদেরকে একত্রিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, আমরা যারা সভাপতি, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি এখানে শুধুমাত্র একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক মনোনীত করা যাবে। বাকিরা পদের বাইরে থাকবে। এর অর্থ এই নয় যে আমরা দলের বিপরীতে অবস্থা নিব।

আনোয়ার হোসেন, সাবেক আহবায়ক, নালিতাবাড়ী পৌর বিএনপি, ইউনুস দেওয়ান, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব, নালিতাবাড়ী উপজেলার বিএনপি, হাবিবুর রহমান লিটন, সাবেক যুগ্ম আহবায়ক, নালিতাবাড়ী উপজেলার বিএনপি, আমিনুল ইসলাম জিন্নাহ, সাবেক যুগ্ম আহবায়ক, নালিতাবাড়ী উপজেলার বিএনপি, হুমায়ুন কবির, সাবেক যুগ্ম আহবায়ক, নালিতাবাড়ী উপজেলা বিএনপি, মিজানুর রহমান মিজান বর্তমান চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক
নালিতাবাড়ী উপজেলার কৃষকদল।
এরা উপজেলার প্রার্থীঃ মোঃ শফিকুল ইসলাম তালুকদার রিপন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, নালিতাবাড়ী পৌর বিএনপি। মানিক মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক, নালিতাবাড়ী পৌর বিএনপি, আলী আকবর চান্দু, সাবেক যুগ্ম আহবায়ক, নালিতাবাড়ী পৌর বিএনপি, সামিদুল হক জামাই, সাবেক যুগ্ম আহবায়ক, নালিতাবাড়ী পৌর বিএনপি, আনিছুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক, নালিতাবাড়ী পৌর বিএনপি