
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
অদ্য (১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) সকাল থেকে বরগুনা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, কিট প্যারেড এবং মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা।
সকাল ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার। প্যারেড শেষে তিনি অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।
পরে সকাল ৯টা ১৫ মিনিটে পুলিশ সদস্যদের নিয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার মহোদয় সদস্যদের নামে ইস্যুকৃত কিটসমূহ সরেজমিনে পরিদর্শন ও রেজিস্টারের সঙ্গে মিলিয়ে যাচাই করেন। তিনি কিটের সঠিক ব্যবহার নিশ্চিতকরণে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরীসহ জেলার বিভিন্ন থানার অফিসার ও সদস্যবৃন্দ। সভায় পুলিশ সদস্যরা তাদের সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার মহোদয় তাৎক্ষণিকভাবে সমাধান প্রদান করেন।
এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। আগস্ট/২০২৫ মাসে রুজুকৃত মামলাসমূহের কেস-টু-কেস বিশ্লেষণ, তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ পুলিশি সেবার মান বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
অপরাধ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) জনাব শাহেদ আহমেদ চৌধুরীসহ জেলার থানার ইনচার্জ ও কর্মকর্তা-কর্মচারীরা।
সভা শেষে বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্ট, ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার এবং সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার।