
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা থানার হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৮ ব্যাটালিয়ন সদর যৌথভাবে বরিশাল জেলার উজিরপুর থানার ইচলাদি নব নির্মিত টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামী শ্রী সুমন শীল ৭নং ওয়ার্ড পাথরঘাটা পৌরসভার মৃত: সত্যরঞ্জন শীলের পুত্র।সুমন ঢাকাগামী সুরভী (এসি) পরিবহনের যাত্রী ছিলেন।
র্যাব জানায়, আসামি সুমন শীল ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে পাথরঘাটার ১নং রায়হানপুর ইউনিয়নের সি এন্ড বি বাজার সংলগ্ন সড়কে দেশীয় অস্ত্রশস্ত্র, অবৈধ হাতবোমা ও বিস্ফোরক নিয়ে অবস্থান নেন। মামলার সাক্ষীদের ওপর হামলা চালিয়ে তাদের গুরুতর জখম করেন। একইসাথে তাদের গাড়ি ভাঙচুর এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন।
এ ঘটনায় বাদী মোহাম্মদ সোলায়মান আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-৪, তারিখ ০৪/১০/২০২৪ ইং, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪২ পেনাল কোড এবং ৩/৪/৫/৬ Explosive Substances Act, 1908।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
পটুয়াখালী সিপিসি ১
র্যাব ৮ এর কোম্পানী অধিনায়ক
স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, সন্ত্রাস ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো অপরাধীই আইনের হাত থেকে রক্ষা পাবে না।