
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার ০৫ নং চাওড়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের প্রতিবন্ধী বেল্লাল হোসেনকে একটি ওজন মাপার মেশিন প্রদান করেছে স্বপ্ন ছোয়া সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে তিনি যেন স্বনির্ভর হয়ে জীবিকা নির্বাহ করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সমকালের প্রতিনিধি সাংবাদিক জনাব জাকির হোসেন। তিনি বলেন, “স্বপ্ন ছোয়ার এই উদ্যোগ এক মানবিক কাজের সুন্দর প্রতিফলন। তরুণরাই গড়ে তুলবে আগামীর ভবিষ্যৎ।”

আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, সদস্য মারুফ, তন্নি ও মিরাজ। বক্তব্যে সভাপতি বলেন, “তরুণদের নিয়ে আমরা সুন্দর সমাজ গড়বো, তরুণদের দ্বারাই সম্ভব সুন্দর দেশ গঠন।”
অপরদিকে একই দিনে চাওড়ার চন্দ্রা চৌধুরী পাড়া স্কুলের অসহায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, মো: নাজমুল হাসান,মোসাঃ সাবিকুন নাহার,জাহিদ ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুলতানা মৃধা ও সুমাইয়া ইসলাম।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: শাহজাহান স্বপ্ন ছোয়া সেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্বপ্ন ছোয়া সেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি সুলতানা বলেন আমাদের এই মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672