
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলরুমে সমাজসেবা অফিসার মোঃ উজ্জ্বল মাতুব্বরের সঞ্চালনায় মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্বে শরীফ মোহাম্মদ মুর্তজা আহসান এর সভাপতিত্বে সুদ মুক্ত ক্ষুদ্রঋণ উপকারী ভোগীদের মাঝে বিভিন্ন পরিমাণে ক্ষুদ্রঋণ বিতরণ করেন।
ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ জনকে চেক বিতরণ করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নেসার উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্ব শরীফ মোহাম্মদ মর্তুজা হোসেন আহসান, লৌহজং সমাজসেবা অফিসার উজ্জ্বল মাতুব্বর।
প্রধান অতিথি সহযোগী উপজেলা নির্বাহী অফিসার নিসার উদ্দিন বলেন এই ক্ষুদ্রঋণ সুদ মুক্ত আপনারা প্রত্যেকেই এই টাকা দিয়ে ভালো কাজে ব্যবহার করবেন যাতে আগামী দিনে আপনাদের পরিবার স্বচ্ছলতার সোনালী ফসল হিসেবে দেখা দিবে, তিনি আরো বলেন এই সুদ মুক্ত ঋণ দিয়ে স্বাবলম্বী হলে উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে আরো সার্বিক সহযোগিতা পাবেন।