
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই” “পৃথিবী বদলাই”
তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বিকাল ৪ টায় বরগুনা সার্কিট হাউস মাঠে বরগুনা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আকর্ষণীয় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন বরগুনা সদর উপজেলা এবং আমতলী উপজেলা ফুটবল দল। প্রতিযোগিতাটি “তারুণ্যের উৎসব” নামক একটি বৃহত্তর আয়োজনের অংশ হিসেবে আয়োজিত হয় এবং এর উদ্দেশ্য হলো তরুণদের মাঝে ফুটবল খেলার প্রতি আগ্রহ তৈরি করা।

বরগুনা সদর ও আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো: রোকনুজ্জামান খান।সভাপতিত্ব করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্হার আহবায়ক ইয়াছিন আরাফাত রানা। অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে.এম সফিকুজ্জামান মাহফুজ।বরগুনা জেলার ফুটবল কোচ মীর বজলুর রহমান।সাবেক জাতীয় ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য রাকিন মোল্লা। বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো.সালেহ। বরগুনা উপজেলা ক্রীড়া সংস্হার সদস্য ও ক্রীড়া সাংবাদিক হাফিজুর রহমান,আমতলী উপজেলা ক্রীড়া সম্পাদক মো.জামাল। আমতলীর যুবদল নেতা মো.রাকিব।ছাত্র প্রতিনিধি নিলয় ও রেজাউল করিম উপজেলা ক্রীড়া সংস্হার সদস্য ফারুক, আরিফ সহ ক্রীড়ামোদীবৃন্দ।
খেলায় আমতলী উপজেলা ১-০ গোলে বরগুনা উপজেলা কে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।