
মোঃ সুমন খান রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার সাংবাদিকতার অগ্রণী ব্যক্তিত্ব ও বর্তমান প্রেস ক্লাবের সভাপতি আজগরকে পুনরায় নির্বাচিত করার পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা। তাদের মতে, সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতীক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং তার অভিজ্ঞতা ও নেতৃত্ব প্রেস ক্লাবের জন্য অপরিহার্য।

রাজস্থলী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আজগর সর্বপ্রথম স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে প্রেস ক্লাব পরপর সাতবার সভাপতি নির্বাচিত হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
স্থানীয় সাংবাদিকরা মনে করেন, আজগরের মতো একজন অভিজ্ঞ ও দক্ষ নেতা যদি আবারও সভাপতি নির্বাচিত হন, তাহলে প্রেস ক্লাবের নেতৃত্ব আরও শক্তিশালী হবে। তারা বিশ্বাস করেন, তার নেতৃত্বে সাংবাদিকদের অধিকার আরও সুসংহত হবে এবং রাজস্থলী উপজেলার সাধারণ মানুষের কণ্ঠস্বর আরও জোরালোভাবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যাবে।
এ বিষয়ে এক সাংবাদিক বলেন, “আজগরের নিরলস পরিশ্রম, দক্ষতা ও অভিজ্ঞতা আজ রাজস্থলী উপজেলার সাংবাদিক সমাজের শক্তি হয়ে উঠেছে। তার মতো একজন বিচক্ষণ নেতা প্রেস ক্লাবের নেতৃত্ব দিলে সাংবাদিক সমাজের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া আরও সহজ হবে।”
প্রেস ক্লাবের সদস্যরা এক স্লোগানে তাদের প্রত্যাশা তুলে ধরেছেন: “রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি পদে আবারো আজগরকে চাই।” এই স্লোগান থেকেই বোঝা যায়, আগামী নির্বাচনে তারা আজগরের নেতৃত্বেই প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।