
মহিবউল্লাহ কিরন, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার ০৪ নং হলদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আরিফ গাজীর বিরুদ্ধে অপ-প্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ টায় সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে হলদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আরিফ গাজী তার লিখিত বক্তব্যে বলেন গত ১৬ই সেপ্টেম্বর আরিফ গাজী তার নিজ রেকর্ডিয় সম্পত্তিত্বে হাল চাষ করিতে গেলে পারিবারিক কোন্দল ও পূর্ব জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের দোসর মন্নাপ হাওলাদার, নয়ন হাওলাদার, হারুন হাওলাদার, কালাই হাওলাদার, মামুন হাওলাদার, লালন হাওলাদার ও মোশারেফ বিশ্বাস গংরা আমাদের জমিতে হাল চাষ করিতে বাধা প্রদান করেন এবং তারা হালচাষের জন্য আনা হামজা মেশিন ভাংচুর করিয়া ও চারটি টায়ার কাটিয়া সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ করে এবং সাথে হামজা ড্রাইভারকে মারধর করিয়া আহত করে।
এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জনতার নামে মব সৃষ্টি করিয়া স্থানীয় আওয়ামীলীগ নেতারা জড়ো হয়ে এলাকায় ভয়ভিতী প্রদান করে এবং আতংক সৃষ্টি করে।
খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঔ মহলটি আমাকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ও দলীয় ভাবে আমার মান ক্ষুন্ন করার জন্য বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে অসত্য সংবাদ প্রকাশ করিয়েছেন।
আমি আমার নিজ রেকর্ডিয় সম্পত্তি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করতে চাই এজন্য আইন প্রয়োগকারী সংস্থার অশু হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.লিমন হাওলাদার, সদস্য সচিব ও ইউ.পি সদস্য মো. সেতু মল্লিক।
জামাল হাওলাদার ও সাংবাদিক বৃন্দ।