
মোঃ রাশিদুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-মহিলা) প্রথম ধাপ-২০২৫ এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এতে মোট ৬৫ জন প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “আপনারা সবসময় সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলো দায়িত্বশীল হয়ে করবেন। সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা রয়েছে, পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা প্রদানসহ সরকারের দায়িত্বশীল কাজে অংশগ্রহণ করবেন।”
পরে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।