
রাহাত শরীফ, গোপালপুর উপজেলা প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করে। জব্দকৃত গাঁজা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।