
স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলা হলরুম উপজেলা নির্বাহী অফিসার ভাংগা পৌর প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে আগামী শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা সরকারি কমিশনার ভূমি সাদরুল আলম, ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন, ভাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,ভাঙ্গা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কামরুজ্জামান, ভাঙ্গা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র দাস, ভাংগা থানা প্রতিনিধ এসআই রামপ্রসাদ।
পূজারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রবি চন্দ্র দাস, বিমল চন্দ্র সাহা, অখিল কুন্ডু , তারকচন্দ্র মালো, রবি সাহা।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙ্গা পৌর শাসক মোঃ মিজানুর রহমান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভাঙ্গা উপজেলার ১২ টি ইউনিয় একটি পৌরসভা পৌরসভা সহ প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা শতভাগ নিশ্চয়তা করতে হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বক্ষণ মনিটরিং করবে এবং পূজারীদের সাথে কোন প্রকার ইভটিজিং এবং অনৈতিক কর্মকাণ্ড চোখে পড়লে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে কঠিন বিচার করা হবে।
তিনি আরো বলেন বিজয় দশমী শৃঙ্খলার সাথে শেষ করতে হবে কোন প্রকার ঝামেলার সাথে যারা লিপ্ত থাকবে তাদেরকে আইনের আওতায় আসতে হবে।