
রমজান আলী রানা৷ কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের কেন্দ্রীয় ঘোষিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইনের সমর্থনে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বসুরহাট নির্ঝর কনভেনশন হলে এ সমাবেশ হয়। বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন সঞ্চালনা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসাইন এবং প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার।
বক্তারা বলেন, জামায়াতের সদস্যদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব মানে হলো দায়িত্বশীলতা, কোন পদ নয়। রুকনদেরকে জ্ঞান ও আমলে অন্যদের কাছে আদর্শ হিসেবে উপস্থাপিত হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জেলা নায়েবে আমির নিজামুদ্দিন ফারুক, জেলা সহ-সেক্রেটারি ইসমাইল হোসেন মানিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেল।