
সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে নিজের পাঁচ বছর বয়সী ছেলে সন্তানকে গলা কেটে হত্যা করে গলায় রশি নিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে প্রাথমিকভাবে এ ঘটনার কোন কারণ জানা সম্ভব হয়নি।
শুক্রবার(১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম (২৩) তার ছেলে হুজাইফা(৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম তার শিশু ছেলে হুজাইফাকে গলাকেটে হত্যা করে ফেলে রাখে। পরে তিনি গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেয় এবং সুমাইয়া বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের খাটের ওপর থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ সুমাইয়া বেগম গলায় রশি নিয়ে আত্মহত্যা করেছেন। তবে প্রাথমিকভাবে এর কোন কারণ জানা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “খোলাকন্ঠ” এর জন্য দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিভার্সিটিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে জরুরী ভিত্তিতে সংবাদ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের রঙ্গীন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করার জন্য অনুরোধ কারা গেল। যোগাযোগের ঠিকানাঃ ব্যবস্থাপনা পরিচালক এবং প্রকাশক ও সম্পাদকঃ (খোলাকন্ঠ), ইমেইল: বার্তা ও বিজ্ঞাপন: kholakantha2025@gmail.com Web: http://kholakantha.com মোবাইলঃ +880 1714140672